মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে: পুনম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ১০ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে প্রসঙ্গে এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিন্টার সভাপতি পুনম ধিঁলো। তিনি বলেন, রণবীর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার যোগ্য। এমনকি প্রযোজনা সংস্থার ক্ষতির কথা মাথায় রেখে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও তিনি দিয়েছিলেন বলে জানান পুনম।

এর আগে গত বছর ডিসেম্বর মাসে 'ডন ৩' সিনেমা থেকে সরে দাঁড়ান রণবীর সিং। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্ক শুরু হয়। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিন এমপ্লয়িস তার বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভ’ জারি করে। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। এই পুরো ঘটনায় শুরু থেকেই রণবীরের পাশে ছিল 'Cine and TV Artistes Association।' সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম ধিঁলো বলেন, তার বিশ্বাস রণবীর অত্যন্ত দায়িত্বশীল। 

অভিনেত্রী বলেন, ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানুষ রণবীর নন। বরং এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে রণবীরের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে Dil Dhadakne Do এবং Gully Boy-এর মতো সফল ছবিতে প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন রণবীর।

পুনম বলেন, কোনো অভিনেতা কোনো সিনেমা করতে অস্বস্তিবোধ করতেই পারেন। তার পেছনে নানা কারণ থাকতে পারে। কিন্তু রণবীরের প্রশংসা প্রাপ্য এ কারণে যে, তিনি প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং সাইনিং অ্যামাউন্টও ফেরত দিতে রাজি হয়েছিলেন। পুনম বলেন, অনেকেই তো সেটাও করেন না।

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250