শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ *** যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ও আওয়ামী লীগের ‘ভবিষ্যৎ নির্ধারণী’ সভা শুক্রবার *** ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মঙ্গলবার *** ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন

‘ওষুধের মান পরীক্ষায় কেনা হয়েছে উন্নতমানের যন্ত্রপাতি’

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ওষুধের মান পরীক্ষায় উন্নতমানের যন্ত্রপাতি কেনা হয়েছে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ।

তিনি বলেন, আমরা সম্প্রতি অনেকগুলো মেশিন কিনেছি ওষুধ পরীক্ষা-নিরীক্ষার জন্য। যাতে করে মান নিয়ন্ত্রণ করতে পারি। মানসম্মত ওষুধ তৈরি করতে পারলে আমরা তা দেশের বাইরেও রপ্তানি করতে পারবো।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে প্রোবায়োটিকের গুরুত্ব নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন মহাপরিচালক।

তিনি বলেন, চীনের একটি বড় কোম্পানি প্রোবায়োটিকের কাঁচামাল নিয়ে এসেছে। তাদের এ ওষুধ আমরা মানুষের মাঝে দেবো। এগুলো দিয়ে দেখবো এতে কোনো সাইড এফেক্ট আছে কি না। আমি আশা করবো, কোম্পানি উন্নতমানের কাঁচামাল আমাদের দেশে পাঠাবে। যাতে দেশেই উন্নতমানের প্রোবায়োটিক ওষুধ উৎপাদন এবং রপ্তানি করা যায়।

টোটাল হারবাল অ্যান্ড নিউট্রেশনের সিইও মুন্সি দারুল ইসলাম বলেন, মানুষের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, ভালো ও খারাপ। প্রোবায়োটিক এক ধরনের ভালো ব্যাকটেরিয়া। ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার সামঞ্জস্যতা নষ্ট হলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এই ব্যালেন্স ঠিক রাখার জন্য প্রোবায়োটিক ক্যাপসুল, পাউডার দুধ ইত্যাদি খাওয়ানো হয়। এর মাধ্যমে মানুষের শরীরে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এতে সুস্থ থাকে শরীর।

আরও পড়ুন: পোশাক শিল্পের উপর নির্ভরতা কমাতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী

তিনি জানান, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলে খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। অনেক সময় অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্টে ডায়রিয়া হয়ে থাকে। এছাড়া নানা সমস্যা হয়। তাই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর প্রোবায়োটিক খাওয়ানো প্রয়োজন।

চীনা কোম্পানি বায়োগ্রোয়িং প্রোবায়োটিকের কাঁচামাল উৎপাদন করে থাকে। যার মাধ্যমে বাংলাদেশে কাঁচামাল থেকে প্রোবায়োটিক ওষুধ উৎপাদন ও বিক্রির অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন।

এসকে/ 

ওষুধ প্রশাসন অধিদপ্তর মেজর জেনারেল মো. ইউসুফ ওষুধের মান পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250