শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৭ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মূল দলের ক্রিকেটাররা আইপিএল এবং পিএসএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরের দলে সুযোগ পেয়েছিলেন ডিন ফক্সক্রফট। সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন এই অলরাউন্ডার। তাতেই প্রথমবারের মতো টেস্টের দরজা খুলে গেল তার।

আয়ারল্যান্ড (এক টেস্ট) এবং ইংল্যান্ড (তিন টেস্ট) সফরে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন ফক্সক্রফট। ব্ল্যাক ক্যাপদের হয়ে ৪ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার এবার লাল বলে অভিষেকের অপেক্ষায়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি নেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ১৫ রানে আউট হলেও সিরিজের শেষ ওয়ানডেতে ফের ফিফটির দেখা পান; করেন ৭৫ রান। এ ছাড়া তুলে নেন মেহেদী হাসান মিরাজের উইকেট।

প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে আউট হন ফক্সক্রফট। সিরিজে সমতা ফেরানো দ্বিতীয় ম্যাচে ১৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ক্রিস্টিয়ান ক্লার্ক (আয়ারল্যান্ড টেস্ট), ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে (আয়ারল্যান্ড টেস্ট), রাচিন রবিন্দ্র, বেন সিয়ার্স (আয়ারল্যান্ড টেস্ট ও ইংল্যান্ড সফরে রিজার্ভ), নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং (আয়ারল্যান্ড টেস্ট)।

জে.এস/

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250