শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শীর্ষে থেকেও মোস্তাফিজ পেলেন না পার্পল ক্যাপ, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট শিকারের স্বীকৃতি হচ্ছে পার্পল ক্যাপ। চলতি আসরের শুরুর দিকে একাধিকবার মোস্তাফিজুর রহমানের মাথায় উঠেছিল এ পার্পল ক্যাপ।

সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশের কাটার মাস্টারের আধিপত্য ছিল নজরকাড়া। মাঝে তিন ম্যাচে ছিলেন ছন্দহীন। তবে আবারও ফিরেছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে। তবে তার মাথায় উঠছে না এ পার্পল ক্যাপ।

রোববার (২৮শে এপ্রিল) ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২ উইকেট নেন এ টাইগার পেসার। নিজের প্রথম দুই ওভারে কৃপণ বোলিংয়ের পরও ছিলেন উইকেট শূন্য। তবে ইনিংসে ১৯তম ওভারে পান উইকেটের দেখা।

হায়দরাবাদের শেষ দুই ব্যাটার শাহবাজ আহমেদ ও জয়দেব উনাদকাটকে আউট করে নিশ্চিত করেন চেন্নাইয়ের জয়। এই দুই উইকেটে আবারও উইকেট শিকারের তালিকার শীর্ষে উঠেছেন মোস্তাফিজ। ৮ ম্যাচে তার শিকার এখন ১৪ উইকেট।

উইকেট শিকারির তালিকার শীর্ষে উঠলেও হারানো পার্পল ক্যাপ পাওয়া হচ্ছে না তার। সমান উইকেট হলেও এক ম্যাচ বেশি খেলায় মুম্বাইয়ের জাসপ্রিত বুমরার কাছেই থাকছে এ ক্যাপ। কারণ ভারতের এই ফাস্ট বোলারের চেয়ে বেশি রান খরচ করেছেন টাইগার পেসার।

আরো পড়ুন : সমর্থকদের সমালোচনায় হাসি পায় সাকিবের!

উইকেটপ্রতি অকাতরে রান খরচ করেছেন মুস্তাফিজ। প্রতিটি উইকেট শিকারে তিনি খরচ করেছেন ২১.১৪ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ১০ এর কাছাকাছি। সে তুলনায় বেশ কৃপণ বুমরা। ভারতীয় এই বোলার ১৪ উইকেট শিকার করেছেন ১৭.০৭ গড়ে। আর রান উৎসবের আইপিএলের চলতি আসরে এ পর্যন্ত ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৬৩ রান।

বুমরা-মোস্তাফিজ ছাড়াও ১৪ উইকেট পেয়েছেন আরও একজন। তিনি পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। তবে রান খরচের বেলায় তিনি ছাড়িয়ে গেছেন মোস্তাফিজকেও। ২৩.৩৮ গড়ে শিকার করেছেন ১৪ উইকেট। আর ওভারপ্রতি রান দিয়েছেন ১০.১৮ রান।

এদিকে মোস্তাফিজের পর চেন্নাই সুপার কিংসের আরও একজন আছেন পার্পল ক্যাপ জয়ের দৌড়ে। মাত্র ৬ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা। এ মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় দ্বিতীয়তে আছেন লঙ্কান পেসার। ইনজুরির কারণে চলতি আসরের প্রথম তিন ম্যাচে খেলতে না পারলেও পরে নিজের জাত চেনাতে খুব একটা সময় নেননি ডানহাতি এ ফাস্ট বোলার।

এখন পর্যন্ত ১৩ গড়ে শিকার করেছেন ১৩টি উইকেট। আর তার ইকোনমি হচ্ছে ৭.৬৮। পাঞ্জাবের বিপক্ষে পরের ম্যাচ খেলে দেশে ফিরবেন মোস্তাফিজক। কিন্তু লঙ্কান এ পেসার যদি তার এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে খুব দ্রুতই পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়।

এস/ আই.কে.জে/ 

পার্পল ক্যাপ মোস্তাফিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250