শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

বুমরার বিশ্ব রেকর্ড এখন এজাজ প্যাটেলের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এজাজ প্যাটেলের সবচেয়ে বড় কীর্তি কী? টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া। ২০২১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসে ১১৯ রানে ১০ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন এজাজ।

অসামান্য এক কীর্তি গড়লেও সেটি বিশ্ব রেকর্ড ছিল না। ১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রানে নিয়েছিলেন ১০ উইকেট। টেস্টে সেটিই এখনো বিশ্ব রেকর্ড হিসেবে টিকে আছে। এজাজের ১০/১১৯ ইতিহাসের তৃতীয় সেরা বোলিং। দুইয়ে ১৯৯৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের অনিল কুম্বলের ১০/৭৪।

ইতিহাসের তৃতীয় সেরা বোলিংয়ের মালিক এজাজ অবশেষে একটি বিশ্ব রেকর্ড গড়লেন শনিবার (২০শে ডিসেম্বর)। কিউই স্পিনার কেড়ে নিয়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরার রেকর্ড। রেকর্ডটা একটু অদ্ভুত, টেস্টে ঘরের মাঠে প্রথম উইকেট পাওয়ার আগে দেশের বাইরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার।

মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে অ্যালিক অ্যাথানেজকে বোল্ড করে ঘরের মাঠে প্রথম টেস্ট উইকেট পেয়েছেন প্যাটেল। টেস্টে এটি ছিল তার ৮৬তম উইকেট। প্রথম ৮৫টি উইকেটই দেশের বাইরে পেয়েছিলেন প্যাটেল। ভারতীয় পেসার যশপ্রীত বুমরা ভারতে প্রথম টেস্ট উইকেট পাওয়ার আগে দেশের বাইরে পেয়ে গিয়েছিলেন ৭৯ উইকেট।

বুমরা অবশ্য দেশের মাটিতে খেলা প্রথম টেস্টেই উইকেট পেয়েছিলেন। প্যাটেল দেশের মাটিতে প্রথম উইকেট পেলেন চতুর্থ টেস্টে। নিউজিল্যান্ডে খেলা প্রথম তিন টেস্টে ৪৯ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন প্যাটেল। সেই তিন টেস্টের সর্বশেষটি ২০২০ সালে খেলেছিলেন তিনি।

পাঁচ বছর পর ঘরের মাটিতে টেস্ট খেলা প্যাটেল এত দিন দেশে খেলার সুযোগ পাননি মূলত উইকেটের ধরনের জন্যই। নিউজিল্যান্ডের নির্বাচকেরা নিউজিল্যান্ডের টেস্টে প্যাটেলের পরিবর্তে মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসকে স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে বেছে নিতেন।

২০১৮ সালে টেস্ট অভিষিক্ত প্যাটেল শনিবার ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার হয়ে গেছেন। ২২ টেস্টে ৮৭ উইকেট নেওয়া প্যাটেলের ওপরে আছেন ড্যানিয়েল ভেট্টোরি (৩৬১) ও জন ব্রেসওয়েল (১০২)। প্যাটেল আজ ছাড়িয়েছেন ১৯৬৯ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ৩০ টেস্টে ৮৬ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার হেডলি হাওয়ার্থকে।

এজাজ প্যাটেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250