রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

স্পেশাল জজের কার্যালয়ে জনবল নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগের স্পেশাল জজের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির দুটি শূন্য পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যেকোনো জেলার প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

পদের নাম: সহকারী হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা জজ, ২য় আদালত, রাজশাহী।

আবেদন ফি: ১৫০ টাকা।

আবেদনের সময়সীমা: ২৭শে এপ্রিল ২০২৫।

আরএইচ/



চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250