মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এবার চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার এ প্রযুক্তিটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি স্পেনের বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এ প্রযুক্তি প্রদর্শনও করছে।

অনারের তথ্যমতে, ‘ম্যাজিক ক্যাপসুল’ নামের প্রযুক্তিটি চোখের নড়াচড়া শনাক্ত করার পাশাপাশি চোখের বিভিন্ন ইশারার মানে বুঝতে পারে। শুধু তা–ই নয়, এই আই ট্র্যাকিং প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্টফোনের পর্দা থেকে সর্বোচ্চ ৫০ সেন্টিমিটার দূরে থাকা চোখের নড়াচড়া শনাক্ত করা যায়। নতুন এ প্রযুক্তির মাধ্যমে চোখের ইশারায় স্মার্টফোনে কোনো কাজ করার জন্য পর্দার নির্দিষ্ট স্থানে কমপক্ষে ১ দশমিক ৮ সেকেন্ড সময় তাকিয়ে থাকতে হবে।

আরো পড়ুন : মহাকাশে নভোচারীর নাচের ভিডিও ভাইরাল

এভাবে স্মার্টফোনের স্ক্রিনে থাকা কোনো অ্যাপের আইকনের দিকে তাকালেই সেটি চালু হয়ে যাবে। চোখের ইশারাতেই কল গ্রহণ ও অন্যদের পাঠানো বার্তাও পড়া যাবে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ম্যাজিক ক্যাপসুল প্রযুক্তির মাধ্যমে চোখের ইশারায় কল রিসিভ করার পাশাপাশি টেক্সট মেসেজ চালু ও টাইমার বন্ধ করার নমুনাও প্রদর্শন করছে অনার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনার ম্যাজিক ৬ প্রো স্মার্টফোনে দ্রুতই ম্যাজিক ক্যাপসুল প্রযুক্তি যুক্ত করা হবে। ফলে শিগগিরই মুখের কথার পাশাপাশি চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। তবে এর দাম কত হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো তথ্য জানায়নি ।

সূত্র: ডেইলি মেইল

এস/ আই. কে. জে/ 

স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250