রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

শিল্পে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহ করা হবে: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফ-সহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্প-কারখানার উৎপাদন বাড়ানোর জন্য প্রদান করা হবে। খবর বাসসের। 

গতকাল বুধবার (৭ই মে) উপদেষ্টা মন্ত্রণালয়ের সভাকক্ষে গ্যাস সরবরাহ বিষয়ে ইন্ডাস্ট্রি সেক্টরের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, শিল্পে জ্বালানি সরবরাহ করার কারণে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা পূরণে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বাড়াতে হবে।

উপদেষ্টা আরও বলেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ করতে যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। ভোগান্তি রোধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ হট লাইন সেবা চালু করবে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনে মাঠ পর্যায়ে কাজ করা হবে।

এ ছাড়া শিল্প মালিকদের পক্ষে ব্যবসায়ী নেতা এ কে আজাদ গণমাধ্যমকে জানান, বৈঠকে সরকারের নেওয়া সিদ্ধান্তে তারা সন্তুষ্ট এবং আজকের বৈঠকে নেয়া পদক্ষেপগুলো শিল্পে অতি দ্রুত উৎপাদন বাড়াতে সহায়তা করবে বলে তিনি আশা করেন।

গতকাল সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতৃবৃন্দ-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/

বিদ্যুৎ গ্যাস সরবরাহ শিল্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250