তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে সুইডেন। ছবি: এএফপি
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
সবশেষ সুইডেন ফুটবল বিশ্বকাপ খেলেছিল ২০১৮ সালে। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল সুইডিশরা। মার্কিন মুলুকে চলমান বিশ্বকাপে তারা ফিরল ৮ বছর পর। মন্তেরেই স্টেডিয়ামে আজ তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে মন্তেরেই স্টেডিয়ামে ৭ মিনিটে এগিয়ে যায় সুইডেন। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ইয়াসিন আয়ারি। আধা ঘণ্টার মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে সুইডিশরা। ৩০ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আলেক্সান্দার ইসাক।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান কমিয়েছে তিউনিসিয়া। হানিবাল মেজব্রির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন তিউনিস ডিফেন্ডার ওমর রেকিক। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করা সুইডেন দ্বিতীয়ার্ধে করে গোলের উৎসব। ৫৯ মিনিটে গোল উৎসবে যোগ দেন ভিক্টর গিয়োকেরেস। তিউনিসিয়া নিজেদের ভুলেই মূলত গোল হজম করেছে দায়ই বেশি। গোলরক্ষক আবদেলমুহিব শামাখ খেয়ালই করেননি যে আশপাশে সুইডিশ ফরোয়ার্ড ইসাক আসেন। ইসাক এরপর গিয়োকেরেসকে বল বাড়িয়ে দেন। পাস রিসিভ করে আনুষ্ঠানিকতা সারেন গিয়োকেরেস।
খবরটি শেয়ার করুন