মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

বাবরদের জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা পিসিবির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতলে প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। কাল লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে খেলোয়াড়দের সঙ্গে দেখা করে এই ঘোষণা দেন পিসিবি প্রধান।

আগামী ১লা জুন শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সর্বশেষ আসরে রানার্সআপ হওয়া পাকিস্তান ২০০৯ সালে এই সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৭ টি–টোয়েন্টি খেলবে পাকিস্তান দল। দেশ ছাড়ার আগে লাহোরে চলছে অনুশীলন ক্যাম্প। রোববার (৫ই এপ্রিল) সেখানেই খেলোয়াড়দের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন পিসিবি চেয়ারম্যান। খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিশ্বকাপ নিয়েও কথা বলেন তিনি।

আরো পড়ুন : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

এ সময় খেলোয়াড়দের উজ্জীবিত করতে নাকভি বলেন, ‘কারও কথা ভাবার দরকার নেই। শুধু পাকিস্তানের জন্য খেল। তোমাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক। আমরা আশা করি, তোমরা পাকিস্তানের পতাকা তুলে ধরতে পারবে।’ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতলে দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাতের একপর্যায়ে মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহর হাতে বিশেষ জার্সি তুলে দেন পিসিবি চেয়ারম্যান। সম্প্রতি রিজওয়ান টি–টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন, নাসিম আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করেছেন ১০০ উইকেটের মাইলফলক।

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের চার প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। বাবরদের প্রথম ম্যাচ ৬ই জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এস/ আই.কে.জে/

বাবর পিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250