বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

যে কারণে নিজেকে আড়ালে রাখেন জেমস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

খুব বেশি প্রয়োজন না হলে জনসম্মুখে আসতে চান না তিনি। বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা ‘গুরু’ জেমস। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দর্শক মাতিয়ে রেখেছেন তিনি। তবে বেশিরভাগ সময়ই নিজকে আড়াল করে রাখেন ‘নগর বাউল’ খ্যাত এই গায়ক। এবার নিজেকে আড়াল রাখার কারণ জানালেন জেমস।

সম্প্রতি কলকাতার মঞ্চ মাতান জেমস। মূলত সেখানেই একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে আড়ালে থাকার বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ সময় গায়ক বলেন, একা থাকতে পছন্দ করি। তখন হয়তো নিজের মতো করে ভাবি, ভাবতে ভালো লাগে। চুপচাপ থাকলে কোনো একটা বিষয় নিয়ে ফোকাসড থাকা যায়।

আরো পড়ুন: দুইবার কবুল বলার পর বিয়ে ভেঙে গেছে : সালওয়া

জেমস বলেন, আমি তো গানের জন্য সব সময়ই অ্যাভেইলেবল। দেশে এবং বিদেশে নিয়মিত স্টেজ শো করি। আসলে আমি নিজের মতো করে কাজ করতে পছন্দ করি। বাড়তি আড্ডা দেওয়ার প্রয়োজন বোধ করি না।

নতুন শিল্পীদের প্রসঙ্গে জেমস বলেন, নতুন যারা আছে, তারাও আমাকে অনুপ্রাণিত করে। আর অনুপ্রেরণা না পেলে তো এগিয়ে যাওয়া যায় না। কলকাতার রূপম ইসলামও আমার পছন্দের শিল্পী।

এসি/ আই.কে.জে


জেমস আড়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250