শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

সবার আগে নকআউট নিশ্চিত করল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৬

#

টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মেক্সিকানরা। ছবি: এএফপি

জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল সহ আয়োজকেরা। দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউটে পা রাখল মেক্সিকো।

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে মেক্সিকানরা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিক ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ সমান ১ পয়েন্ট। তাই মেক্সিকো যে সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করবে, সেটা এখন নিশ্চিত। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চেক রিপাবলিক। সে ম্যাচ হারলেও পরের পর্বে যাওয়া নিয়ে কোনো চিন্তা থাকছে না মেক্সিকোর।

গুয়াদালহারায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দুই দলই সুযোগ নষ্ট করে বিরতিতে যায়। বিরতি থেকে ফেরার ৫ মিনিটের মাথায় ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পায় মেক্সিকো। যেখানে আছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউয়ের বড় অবদান।

একটি ক্রস ঠেকাতে বেরিয়ে এসে নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান সুং গিউ। এরপর তার হাত থেকে বল পড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান মেক্সিকোর ৩১ বছর বয়সী মিডফিল্ডার লুইস রোমো। লিড নেয় উত্তর আমেরিকার দলটি। সঙ্গে সঙ্গেই গ্যালারিতে আন্দের ঢেউ উঠে। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় পার করে দেয় মেক্সিকো।

নিজেদের ভুলে গোল হজম করে কিছুক্ষণ হতাশ হয়ে থাকতে দেখা গেছে দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের। কিন্তু নিজেদের সামলে নিয়ে গোলের জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে এশিয়ার দলটি। দারুণ কিছু সুযোগও তৈরি করেছিল। ফিনিশিংয়ের অভাবে মেক্সিকোর ডেডলক ভাঙতে পারেনি দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250