রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বেসামরিক বিমান পরিবহনে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে ৪  ক্যাটাগরির শূন্য পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গত রোববার (৬ই এপ্রিল) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি;

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ);

পদসংখ্যা: ১টি;

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা;

পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৮টি;

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা;

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে (http://mocat.teletalk.com.bd) ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের সময়সীমা: আগামী ১৪ই মে ২০২৫;

আরএইচ/

চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250