সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপস করবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপস করবে না।

আজ বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে মুঠোফোনে যুক্ত হয়ে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল বিএনপির মহাসচিবের। তবে জরুরি কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সেখানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করব না। আমরা অবশ্যই আমাদের জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ার চেষ্টা করব। সকল মানুষের, কৃষক–শ্রমিক–মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।’

আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ‘জনগণের সরকার’ গঠন করবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকের পরিস্থিতিতে গণ–অভ্যুত্থানের পর এই বাংলাদেশে সত্যিকার অর্থে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার আমরা গঠন করতে সক্ষম হব।’ বক্তব্যে অনুষ্ঠান আয়োজকদের শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব।

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রয়াত এই রাষ্ট্রনেতা ক্ষমতায় গিয়ে দেশকে রাজনৈতিক সংস্কারের মধ্যে নিয়ে এসেছিলেন এবং একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের দিকে নিয়ে যান।

অনুষ্ঠানে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে সংস্কার নিয়ে যে আলোচনা, তার উদ্ভাবক ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে জিয়াউর রহমান সংস্কারকাজ শেষ করে যেতে পারেননি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের আহ্বায়ক হেলাল খান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250