শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

স্ত্রীর ফোনে আড়ি পেতে কোটিপতি হলেন স্বামী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

নিজের স্ত্রীর ফোনে আড়ি পেতে রীতিমতো কোটিপতি বনে গেছেন আমেরিকার টেক্সাসের এক ব্যাক্তি। তাঁর স্ত্রী বাড়ি থেকে অফিস করতেন এবং প্রয়োজনে সহকর্মীদের সঙ্গে ফোনে নানা বিষয়ে কথা বলতেন। সেই ফোনে আড়ি পেতে ১ দশমিক ৭৬ মিলিয়ন ডলার আয় করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি ৩২ লাখ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছে, চাঞ্চল্যকর এ তথ্য জানা গেছে মার্কিন সিকিয়োরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক প্রতিবেদন থেকে।

স্ত্রীর ফোনে আড়ি পেতে যিনি কোটিপতি হয়েছেন, তার নাম টেইলার লুডন। তাঁর স্ত্রী চাকরি করতেন ব্রিটিশ সংস্থা বিপি পিএলসিতে। তবে করোনা মহামারির সময় থেকে তিনি বাসা থেকেই অফিসের কাজ করেন।

আরো পড়ুন : স্ত্রীকে কিডনি দান, ডিভোর্সের সময় ফেরত চাইলেন স্বামী!

এসইসি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে স্ত্রীর ফোনে আড়ি পেতে টেইলার জানতে পারেন, বিপি পিএলসি ৭৪ শতাংশ পিমিয়াম দামে আমেরিকার ট্রাভেল সেন্টারস কিনতে যাচ্ছে। এই তথ্য কাজে লাগিয়ে ট্রাভেল সেন্টারসের একের পর এক শেয়ার কেনা শুরু করেন টেইলার। পুরাতন পড়ে থাকা অ্যাকাউন্টও সচল করেন। এভাবে তিনি ১ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ কোটি ৩২ লাখ টাকা।

এ ঘটনা জানার পর ভীষণ ক্ষুব্ধ হোন টেইলারের স্ত্রী। বাড়ি ছেড়ে চলে যান এবং কয়েক দিনের মধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

এরপর ঘটনা আরও জটিল আকার ধারণ করে। টেইলারের কুকর্ম জানার পর বিপি পিএলসি তাঁর স্ত্রীকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে বিপদ সামাল দিতে টেইলার আড়ি পেতে কামানো অর্থ ফিরিয়ে দিতে রাজি হন।

কিন্তু এ ব্যাপারে টেইলারের আইনজীবী পিটার জিডেনবার্গ কিংবা বিপি পিএলসির সংশ্লিষ্ট কর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : এনডিটিভি 

এস/ আই.কে.জে/

স্ত্রী স্বামী কোটিপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250