রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

৯ম গ্রেডে চাকরি দিবে স্থানীয় সরকার ইনস্টিটিউট

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ইনস্টিটিউটে দুই ক্যাটাগরির পদে ৯ম গ্রেডে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: গবেষণা কর্মকর্তা

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোকপ্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান, ফিজিক্যাল প্ল্যানিং, ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স: ১৫ই এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ১৫ই এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (www.nilg.gov.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (http://nilg.teletalk.com.bd) জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের প্রতিটি পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৯শে মার্চ থেকে ১৫ই এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরএইচ/এইচ.এস

৯ম গ্রেডে চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250