সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

বাসি ভাত দিয়ে তুলতুলে রসমালাই!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই বেঁচে যাওয়া ভাত কিংবা বাসি ভাত ফেলে দেন। তবে তা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন তুলতুলে ও সুস্বাদু রসমালাই। বেশিরভাগ মানুষই মিষ্টির দোকান থেকেই রসমালাই কিনে খান। তবে চাইলে খুব সহজে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই ঘরে তৈরি করতে পারবেন রসমালাই। চলুন জেনে নেওয়া যাক বাসি ভাত দিয়ে তুলতুলে রসমালাই রেসিপি-

উপকরণ

১. ভাত ১ বাটি

২. চিনি ১ কাপ

৩. গুঁড়া দুধ ১ টেবিল চামচ

৪. ময়দা ১ টেবিল চামচ

৫. দুধ ১ লিটার

৬. কেশর সামান্য ও

৭. পেস্তাবাদাম কয়েকটি।

আরো পড়ুন : ফিশ ব্যাটার ফ্রাই রেসিপি

পদ্ধতি

প্রথমে ভাত, গুঁড়া দুধ ও ময়দা ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিন। অন্য একটি পাত্রে পানি ও চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে সিরা বানিয়ে রাখুন।

ভাতের মণ্ড থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে চ্যাপ্টা আকারে গড়ে নিন। এবার চিনির সিরার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।

তারপর কড়াইতে দুধ ও চিনি দিয়ে হালকা আঁচে জ্বাল দিন। দুধ একটু ঘন হয়ে এলে তার মধ্যে চিনি দিয়ে নিন। দুধ ঘন হয়ে মালাইয়ের মতো হয়ে আসবে। তখন ওই চিনির সিরা থেকে মিষ্টিগুলো তুলে মালাইয়ের মধ্যে দিয়ে দিন।

কম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিন। উপর থেকে কেশর ও পেস্তাবাদাম দিয়ে সাজিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন রসমালাই।

এস/ আই.কে.জে/


রেসিপি রসমালাই বাসি ভাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250