সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা

তেল ছাড়া পরোটা কি স্বাস্থ্যকর?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ব্যস্ততার কারণে সকালের নাস্তাটা রেস্তোরাঁয় করেন। আর তখন স্বাস্থ্যের ভালোর জন্য ‘তেল ছাড়া পরোটা’ তৈরির ফরমাশ দেন। সাধারণভাবে মনে হতে পারে, ‘তেল ছাড়া পরোটা’ বেশ স্বাস্থ্যকর খাবার, যা খেলে তেলের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচা যাবে। আসলেই কি তা–ই? বিজ্ঞান কী বলে? জেনে নেওয়া যাক।

‘তেল ছাড়া পরোটা’ তেল ছাড়া ভাজা হলেও ডো তৈরির সময় কিন্তু তেল দেওয়া হয় ঠিকই। এমনকি সাধারণ পরোটার চেয়ে একটু বেশিই তেল দেওয়া হয়। যেহেতু ভাজার সময় তেল ব্যবহার করা হবে না, তাই ডো তৈরিতে বেশি করে তেল দেওয়া না হলে পরোটা সেঁকার সময় নিচের দিকে লেগে যাওয়ার ঝুঁকি থাকে। সেই সমস্যা এড়াতেই ডো তৈরির সময় অনেকটা তেলের ব্যবহার করা হয়।

একেবারেই কি কোনো লাভ নেই?

তেলে ভাজা হলে পরোটায় যতটা তেল থাকে, তেল ছাড়া তৈরি করা হলে তার চেয়ে তেলের পরিমাণ সামান্য কম থাকে, এটা ঠিক। অর্থাৎ, মোট ক্যালরির পরিমাণও সামান্য কম থাকে। ঘিয়ে ভাজা পরোটার চেয়ে ‘তেল ছাড়া পরোটা’য় ক্যালরির পরিমাণ কম। তবে সবদিক বিবেচনায় ‘তেল ছাড়া পরোটা’কে বিজ্ঞানসম্মতভাবে ‘স্বাস্থ্যকর’ খাবার মনে করার সুযোগ নেই। কারণ, এতে পুরু ময়দার স্তর তো থাকছেই।

আরো পড়ুন : বডি লোশন কি মুখে মাখা যাবে?

ময়দায় ক্ষতি কী?

ময়দা হলো পরিশোধিত (রিফাইনড) খাদ্য উপকরণ, যা শর্করার উৎস। এতে আঁশ নেই। ময়দার তৈরি পরোটা খেলে হুট করে রক্তের চিনির মাত্রা বাড়ে, আবার হুট করে কমেও যায়। তাই ক্ষুধাও পেয়ে যায় খানিকক্ষণ পরই। এমনিতেও ক্যালরি বেশি থাকায় ময়দার তৈরি পরোটা খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা মুশকিল। তা ছাড়া পরোটা খেলে রক্তে চর্বি (ট্রাইগ্লিসারাইড) বাড়ারও ঝুঁকি থাকে। তেল ছাড়াই হোক, আর তেলে ভাজাই হোক, পরোটা স্বাস্থ্যকর খাবার নয়।

আটার রুটিই ভালো

আটাও শর্করার উৎস। কিন্তু তা আবার ময়দার মতো অতটা পরিশোধিত নয়। আটায় কিছুটা আঁশ থাকে। তাই ময়দার চেয়ে আটা বেশি স্বাস্থ্যকর। আটার তৈরি রুটি খেলে রক্তে চিনির মাত্রা তুলনামূলক ধীরে বাড়ে। আর রুটি পাতলা হয় বলে এতে ক্যালরিও থাকে পরোটার চেয়ে কম। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে রুটি খাওয়াই ভালো।

অবশ্য সবচেয়ে ভালো হলো লাল আটা বা ভুসিসমেত আটা। এতে আঁশের পরিমাণ থাকে আরও বেশি। এই আটার রুটি খেলে রক্তে চিনির মাত্রা হুট করে বাড়বে না, কমবেও না। সহজে ক্ষুধাও লাগবে না। ওজনও থাকবে নিয়ন্ত্রণে, যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া না হয়। তা ছাড়া কোষ্ঠকাঠিন্যের ঝুঁকিও কমবে।

এস/ আই.কে.জে/

পরোটা তেল ছাড়া পরোটা স্বাস্থ্যকর খাবার খাদ্য টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন?

🕒 প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250