বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

অস্ট্রেলিয়ার উদ্দেশে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সফরে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

রবিবার (২৭ আগস্ট) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩’ ও ‘দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে’ অংশ নেবেন।

এতে আরো বলা হয়েছে, এ সিম্পোজিয়ামের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহমেদ সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে আগামী ০৩ সেপ্টেম্বর সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এম.এস.এইচ/ 

আইএসপিআর সেনাপ্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250