সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

বিশ্বকাপ ফাইনাল

ট্রাভিস হেডের বীরত্বে অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

আগ্রাসী ইনিংসে রোহিত শর্মার ক্যাচটা ধরে যখন ট্রেভিস হেড নামিয়েছেন, গ্যালারিতে তখন  পিনপতন নীরবতা। ধারাভাষ্য কক্ষে ইয়ান স্মিথ বলে উঠলেন, 'এটাই হতে পারে টার্নিং পয়েন্ট'। তখন ১০ ওভারে ভারতের রান ৮০। ভারতের পুঁজি কম হওয়ার পেছনে রোহিতের এই আউট পরে হয়েছে বড় প্রভাবক।

তবে হেড আসল কাজ করেছেন ব্যাটিংয়েই। ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে কেঁপে উঠা দলকে টেনে চ্যাম্পিয়ন বানাতে বাঁহাতি ওপেনার ঠান্ডা মাথায় খেললেন দুর্দান্ত এক ইনিংস। চরম হতাশার মাঝেও এক পর্যায়ে ভারতীয় দর্শকরা দাঁড়িয়ে তালি দিলেন তাকে। চোটে পড়ে যার বিশ্বকাপ খেলাই ছিল অনিশ্চিত, সেই হেডই উঁচু করলেন অজিদের মাথা। 

প্যাট কামিন্সরা ভারতের বিপক্ষে জয় পেয়ে ৬ষ্ঠ বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের রেকর্ড গড়লো। রোহিত শর্মার ব্যাটে ঝড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারানোর পর দলকে টেনে তুলেছেন হেড-ল্যাবুশেন। চতুর্থ উইকেটে এই দুইজনের অবিচ্ছিন্ন একশ উর্ধ্ব জুটিতে জয়ের পথেই এগোয় অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: অস্ট্রেলিয়াকে ২৪১ রানের টার্গেট দিলো ভারত

একা হাতেই যেন দলকে টেনে তুলেছেন ট্রাভিস হেড। ফাইনালের বড় মঞ্চে এসে নিজেকে আরো একবার প্রমাণ করলেন। দলকে শিরোপার পথে রাখার পাশাপাশি তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরিও। ৯৫ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি।

ভারতের একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ :

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো শুরু করেছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার-সূর্যকুমাররা ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। বিরাট কোহলি-লোকেশ রাহুলের ফিফটিতে ভর করে ২৪০ রান তুলেছে তারা। ২৪১ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া।

এসকে/ আই.কে.জে/

ভারত বিশ্বকাপ অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ ৬ষ্ঠ শিরোপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250