শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

আসছে আমের মৌসুম, বাড়িতেই বানিয়ে ফেলুন আমসত্ত্ব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গরমকাল মানেই আমের মৌসুম। স্বাদ, গন্ধ সবেতেই শ্রেষ্ঠ আম। গ্রীষ্মকালে চারিদিকটা কাঁচা-পাকা আমের গন্ধে ম ম করে। এই সময় কাঁচা আম দিয়ে যেমন আচার বানানো হয়, তেমনই পাকা আমের মৌসুমে অনেক বাড়িতেই তৈরি হয় আমসত্ত্ব।

ছোটো বড় সবাই বেশ পছন্দ করে আমসত্ত্ব। আপনিও চাইলে কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন রেসিপিটা।

আমসত্ত্বের উপকরণ ৩-৪টে বড় সাইজের পাকা আম, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, পরিমাণমতো লেবুর রস, পরিমাণমতো ঘি।

আমসত্ত্ব তৈরির পদ্ধতি: আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিতে আমের টুকরোগুলো ভালো করে পেস্ট করুন। ছাঁকনিতে আমের পেস্ট ছেঁকে মসৃণ পাল্প বার করে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে ছেঁকে রাখা আমের পাল্প, সামান্য লবণ আর হাফ কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ একেবারে ঘন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন। খেয়াল রাখবেন যেন কোনওভাবেই কড়াইয়ের তলায় না লেগে যায়। আম জ্বাল দিতে দিতেই অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেবেন। অনবরত নাড়াচাড়া করতে থাকুন। আমের মিশ্রণ একেবারে থকথকে হয়ে এলে নামিয়ে নিন।

আরো পড়ুন: পাউরুটি ও মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সকালের সুস্বাদু নাস্তা

একটা স্টিলের প্লেটে ঘি মাখিয়ে নিন। তাতে মিশ্রণটা ঢেলে ভালো করে চারিদিক ছড়িয়ে দিন। একেবারে সমান করে প্লেটের চারিদিক ছড়িয়ে দেবেন।এবার স্টিলের পাত্রটিকে সূর্যের আলোয় রেখে দিতে হবে। রোদের মধ্যে রাখতে থাকুন ২ থেকে থেকে ১ সপ্তাহ পর্যন্ত। যতদিন না আমসত্ত্ব ভালো ভাবে তৈরি হচ্ছে এবং রঙটা বদলাচ্ছে, ততদিন এভাবেই রোদে শুকনো করতে হবে। আমসত্ত্ব রেডি হয়ে গেলে ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করে নিন।

সূত্র: বোল্ডস্কাই

এসি/ আই. কে. জে/

আম মৌসুম আমসত্ত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250