শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইউরেনিয়ামের চতুর্থ চালান পৌঁছাল রূপপুরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদনের জন্য ইউরেনিয়ামের চতুর্থ চালান ঢাকা থেকে ঈশ্বরদীর পারমাণবিক প্রকল্পে পৌঁছেছে ৷

শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িটি রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রবেশ করে। 

বিষয়টি নিশ্চিত করে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসীস কুমার স্যানাল বলেন, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যদিয়ে ইউরেনিয়ামের চতুর্থ চালান সড়কপথে রূপপুরে আনা হয়েছে। সড়কপথে ইউরেনিয়ামের চালানবাহী গাড়ি বহর আসার সময় ভোর ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকা রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ইউরেনিয়ামের চালান প্রকল্পের মধ্যে প্রবেশ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাশিয়া থেকে ইউরেনিয়াম চতুর্থ চালান বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়। পর্যায়ক্রমে আরও তিনটি চালান দেশে আসার কথা রয়েছে।

আরো পড়ুন: রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

এর আগে ইউরেনিয়ামের প্রথম প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর আর রূপপুর পারমানবিক প্রকল্পে পৌঁছায় ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় চালান আসে ৫ অক্টোবর আর তা পৌঁছায় ৬ অক্টোবর।  তৃতীয় চালান দেশে আসে ১১ অক্টোবর আর তা পৌঁছায় ১২ অক্টোবর। 

এসকে/ 

রূপপুর ইউরেনিয়াম চতুর্থ চালান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250