মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঈদে শিশু-কিশোরদের বই উপহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৭ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন শিশু-কিশোরদের নতুন বই উপহার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ২২টি ঈদে বই উপহার দিয়েছে। ঈদের সালামি হিসেবে শিশুদের বাড়তি আনন্দ দিতেই বই দেওয়া হয়।

২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন দুপুরে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে শিশু-কিশোরদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়।

শিশুসাহিত্যিক ফারুক হোসেন, শিশুসাহিত্যিক-প্রকাশক মামুন সারওয়ার ও শিশুসাহিত্যিক-প্রকাশক নাফে নজরুল বই দিয়ে এবারের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। বরাবরের মতো উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই।

শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ। ঈদের দিন নতুন বই পেয়ে শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে।

২০০১ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ঈদ উৎসব ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
গাজী মুনছুর আজিজ বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতে আমাদের এ কার্যক্রম। ঈদসহ উৎসব-পার্বণে বড়রা শিশু-কিশোরদের বই উপহার দেবেন, যাতে তারা সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়। এবারও আমাদের কার্যক্রমে অনেকে সম্পৃক্ত ছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।’

এম/

আরো পড়ুন:

বিশ্বে প্রকাশনায় ছাপানো প্রথম বই
 

ঈদ শিশু-কিশোর বই উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250