সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

ঈদের দিনে মাগুরায় ক্রিকেট খেললেন সাকিব 

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। সারা বছর ব্যাটে-বলের ব্যস্ততা ফেলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ ক্রিকেটার ফিরেছেন আপন নীড়ে। এবার মাগুরাতে ঈদ কাটাচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ঈদের দিনে ক্রিকেট সময় উপভোগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শুরু থেকে গুঞ্জন ছিল যুক্তরাষ্ট্রে স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে এবারের ঈদ কাটাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে শেষ পর্যন্ত ঈদ কাটাতে মাগুরাতে যান সাকিব। মাগুরা শহরের নোমানী ময়দানে বাবা মাশরুর রেজার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছে জানান তিনি।

নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে টেপ টেনিস বলে ব্যাট করছেন সাকিব। এর আগে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বেড়াতে দেখা যায় ক্রিকেটের এই মহাতারকাকে।


এম/

আরো পড়ুন:

টিভিতে দেখুন আজকের খেলা (২২ এপ্রিল ২০২৩)

ঈদ মাগুরা ক্রিকেট সাকিব 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250