বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

এক মিনিট ‘শব্দহীন’ ছিল ঢাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শব্দদূষণের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীতে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। 

বাংলাদেশ সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘আমরা যখন বিদেশে বা ক্যান্টনমেন্ট এলাকায় যাই, তখন শব্দদূষণ করি না।

ক্যান্টনমেন্টের বাইরে গেলে আবার হর্ন বাজাই। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’ 

সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত রাজধানীর ১১টি গুরুত্বপূর্ণ স্থানে এই বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। অন্য স্থানগুলো হলো- শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরনি মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তা।

ওআ/

শব্দহীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250