মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

একটানে জালে উঠে আসলো ৭ লাখ টাকার শিং মাছ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জেলেরা অবাক। হতবাক হয়েছেন মৎস্যচাষি তাহের উদ্দিন নিজেও। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের পুত্র। তিনি জানান একটানে জালে উঠে আসে ৭ লাখ ৯ হাজার টাকার শিং মাছ। এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার রাতে।

তিনি জানান, সাড়ে ৪ হাজার টাকায় দেড় কেজি দেশীয় প্রজাতির শিং মাছের রেণু ছাড়েন পুকুরে। ১৫ শতাংশের পুকুরটির একাংশ বর্ষার পানিতে ক্ষতিগ্রস্তও হয়। তারপরে নেট জাল দিয়ে মাছ রক্ষা করেন। শুক্রবার সকালে ৮ জন স্থানীয় জেলে নিয়ে তিনি মাছ ধরতে যান। জাল টান দেওয়ার পর জেলে বলতে থাকেন, জাল ওঠানো যাচ্ছে না। 

আরো পড়ুন: পুকুরে একসাথে মলা ও তেলাপিয়া মাছের চাষ

এ সময় আশপাশের প্রতিবেশীরাও ছুটে আসেন জাল টানতে। পাড়ে সবার চোখে ‘থ’ লেগে যায়। এ প্রসঙ্গে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. একেএম মাহফুজুল হক (৫৫) জানান, একসঙ্গে এক টানে এত মাছ জীবনেও দেখি নাই। 

খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতাও ভিড় করেন। মাপা শেষে জানা যায় একটানে জালে উঠে আসে ৭৮ মণ ৩১ কেজি শিং মাছ। প্রতি মণ মাছ ঢাকার পাইকারদের কাছে ৯ হাজার টাকা দরে বিক্রি করেছেন। যার বিক্রয় মূল্য এসেছে ৭ লাখ ৮ হাজার ৯৭৫ টাকা।

মৎস্যচাষি তাহের উদ্দিন  বলেন, আসলে পুকুরে এত মাছ আছে সেটা ভাবতেই পারিনি। সবই আল্লাহর ইচ্ছা। তার কাছে শুকরিয়া জানাচ্ছি।

এসি/ আই. কে. জে/ 



৭ লাখ টাকার শিং মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250