মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

একাদশে ভর্তি আবেদন ১৩ লাখ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে ১৩ লাখ ২ হাজার ২৮৪ জন শিক্ষার্থী। রোববার (২০ আগস্ট) অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছিল ১০ আগস্ট থেকে।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর গণমাধ্যমকে মোট আবেদনকারীর এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না। এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। আবেদনকারীর তথ্য বলছে, প্রথম দফার আবেদনে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেনি। অবশ্য পরে আরও দুই দফায় আবেদনের সুযোগ আছে।

সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ ছিল। এ জন্য আবেদনকারী ১৩ লাখের বেশি হলেও মোট আবেদনের সংখ্যা ৭০ লাখ ৭৫ হাজার ৮৯৪।

আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

আর.এইচ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250