রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

এসএসসি পাসে আনসার ব্যাটালিয়নে ৫০০ জনের চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ৫০০টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫তম ব্যাচে ব্যাটালিয়ন আনসার হিসেবে শুধু পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

চাকরির ধরন: সরকারি চাকরি

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: https://ansarvdp.gov.bd/

ব্যাচ: ২৫তম (পুরুষ)

পদসংখ্যা: ৫০০টি 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা: ১৮-২২ বছর 

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

প্রার্থী বাছাই: নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে পুলিশ ভিআর-সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি। সব প্রার্থীর দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

চাকরির ধরন: ৬ মাসের সন্তোষজনক প্রশিক্ষণ শেষে চাকরির মেয়াদ ৬ বছর পূর্ণ হলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে। 

প্রশিক্ষণকালীন ভাতা: দৈনিক ১৫০ টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ।

উৎসব ভাতা: ১০ হাজার টাকা করে বছরে ২টি উৎস বোনাস ।

রেশন : সরকার প্রদত্ত ভর্তুকিমূল্যে পারিবারিক রেশন (মাসিক)। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৩

এসি/ আই.কে.জে/


আরো পড়ুন: এসএসসি পাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২৩ জনের চাকরি

আনসার ব্যাটালিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250