রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ওজন কমাতে বাদ দিতে হবে এই তিন সাদা খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বর্তমানে অনেকেই ওজন কমাতে ভরসা রাখেন গুগলের ওপর। কেউ কেউ আবার ইউটিউবে ভিডিও দেখে শুরু করেন কড়া ডায়েট। এতেই ভুল হয়। কেননা শরীরের গঠন, শারীরিক অসুস্থতার ওপর নির্ভর করে একেক জনের ডায়েট চার্ট একেক রকম হয়ে থাকে। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ডায়েট প্ল্যান মানলে তা শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে খাওয়াদাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কী খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন— এই ৩ বিষয়ের ওপর নির্ভর করছে আপনি ওজন কমাতে পারবেন কি না। 

এক এক জনের ডায়েট প্ল্যান এক এক রকম হয়। পুষ্টিবিদদের মতে, ওজন কমাতে চাইলে খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে সাদা রঙের ৩টি খাবার। চলুন জেনে নেওয়া যাক এই খাবারগুলো কী কী-

আরো পড়ুন : শীতকালে কোন রঙের পোশাকে বেশি আরাম মেলে

সাদা চিনি


ওজন কমাতে সবার আগে বন্ধ করতে হবে চিনি খাওয়া। জিমে গিয়ে যত পরিশ্রমই করুন না কেন, যতক্ষণ না চিনিযুক্ত কেক, মাফিন, কোল্ড ড্রিংক্স খাওয়া বন্ধ না করবেন— কোনো উপকার মিলবে না।

চিনি যে কেবল ওজন বাড়িয়ে দেয় তা নয়। এটি শরীরের হরমোনের ভারসাম্যও নষ্ট করে দেয়। তাই চিনি খাওয়া ছাড়ুন। মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে ম্যাপল সিরাপ, মধু বা গুড় খেতে পারেন। 

সাদা ভাত


সাদা ভাতে শর্করার পরিমাণ বেশি। এই স্টার্চ খুব সহজেই ওজন বাড়িয়ে দিতে পারে। ওজন কমানোর জন্য ভাত খাওয়া একেবারে ছেড়ে না দিলেও পরিমাণ নিয়ে সতর্ক হতে হবে। অধিকাংশ মানুষ ঠিক পরিমাণ ভাত খান না। কেবল ওজন নয়, রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ভাত। ভাত খেতে হলেও ব্রাউন রাইস খান, সাদা ভাত নয়। 

সাদা পাউরুটি


সকালের নাশতায় অনেকেই পাউরুটি খান। কিন্তু আপনি যদি ওজন কমানোর মিশনে থাকেন তবে সাদা পাউরুটি খাওয়া বন্ধ করতে হবে। ময়দায় ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থের পরিমাণ বেশি। কিন্তু যখনই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা পাউরুটিতে পরিণত হয়, তখন এর স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই ওজন কমাতে চাইলে সাদা পাউরুটি খাওয়া বাদ দিতে হবে।

এস/ / আই.কে.জে

ওজন ৩’ সাদা খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250