মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

কন্ডিশনিং ক্যাম্প করতে হকি দল ভারতে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

অনূর্ধ্ব-২১ হকি দল গতকাল রাতে ভারতের উদ্দেশে সড়কপথে ঢাকা ছাড়ে। এর আগে বিকালে সংবাদ সম্মলনে দলের কোচ মামুনুর রশিদ, দলনেতা মাহবুব এহসান রানা, অধিনায়ক প্রিন্স লাল সামন্তসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভারতে ১০টা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। হরিয়ানার জলন্ধরে চারটা এবং পাঞ্জাবে হবে ছয়টা ম্যাচ। সবগুলো ম্যাচই সিনিয়র দলের বিপক্ষে, যেন ছোট খেলোয়াড়েরা বড়দের সঙ্গে লড়াই করে অভিজ্ঞতা আর সাহসটা বাড়িয়ে নিতে পারে।

এই দলটা ওমানে এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে এবং এশিয়ান গেমসেও খেলবে। জুনিয়র এশিয়া কাপে সেমিফাইনালে উঠতে পারলে জুনিয়ার বিশ্বকাপে খেলার সুযোগও মিলে যাবে। সেই লক্ষ্য নিয়ে গতকাল রাতে ভারতের উদ্দেশে সড়কপথে ঢাকা ছাড়ে অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল।

সড়কপথে কেন যাচ্ছে, এটা নিয়ে কথা উঠেছে। এত লম্বা পথ ভ্রমণ করাটা খেলোয়াড়দের জন্য ক্ষতির কারণ হতে পারে কি না, তা পরিষ্কার করতে মোমিনুল হক সাঈদ জানালেন, কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেসে যাবে। এই ভ্রমণটা খারাপ না।’  তিনি বলেন, ‘কন্ডিশনিং ক্যাম্প করতে যাবে। ওমানে গিয়েও প্র্যাকটিস ম্যাচ খেলবে।’

আরো পড়ুন: সিঙ্গাপুর প্রবাসীরাই মেয়েদের প্রেরণা

কিন্তু অর্থের সংকট কেন? হাতে গোনা দু-একটি ফেডারেশন রয়েছে, যারা স্পনসর নিয়ে দুশ্চিন্তা করেনি। এর মধ্যে হকি ফেডারেশন একটি। গতকাল সেই ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ অনূর্ধ্ব-২১ হকি দলের সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন স্পনসর নেই। ‘এখন পর্যন্ত স্পনসর নাই। বাজেট নাই।’ বললেন মোমিনুল হক সাঈদ।

হকি ফেডারেশনে স্পনসরের অভাব শোনা যেত না। কিন্তু ভারতে কন্ডিশনিং ক্যাম্প এবং ওমানে ২৩ মে থেকে ১ জুন জুনিয়র এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করতে গেলে কত টাকা লাগবে? কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে ফেডারেশন বলছে, কোনো কিছু থেমে নেই। সাঈদের কথা হচ্ছে, ‘কোনো কিছু থেমে গেছে দেখেছেন? আমরা দল পাঠাচ্ছি। আপনারা যদি স্পনসর এনে দিতে পারেন দেন। আপানাদেরও তো অনেক জানাশোনা আছে। আমরা সবার সহযোগিতা চাইছি। এখন ঈদের পর সবার পক্ষে সবকিছু করাও সম্ভব হচ্ছে না। আমরা থেমে থাকতে পারি না। সামনে বিশ্বকাপে ওঠার লড়াই। সেই স্বপ্নযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি।’

এম/


 

কন্ডিশনিং ক্যাম্প হকি দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250