বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: পিরিতের বাজার চড়া –খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পিরিতের বাজার চড়া
 

-খোকন কুমার রায়
 
করিতে পারি না দরাদরি
পিরিতের বাজার চড়া
যায় না যে তারে ধরা
নাই হাতে অধিক কড়ি!
এই পিরিতের হাটে চলে
দামের বাড়াবাড়ি 
কত জনে সওদা করে
নাওয়ে দোলে যায় বাড়ি!
এ কেমন বাজার বসে
রং মেখে সং সেজে
বিকিয়ে দেয় সবি বলে 
দেহ মন সর্বান্তে তোমারি!
কড়ি দিলে সবি মিলে
দেহ যে খাই গিলে গিলে
মজাইতে মন শুদ্ধ প্রেমে
কেন যে আর নাহি পারি!
পিরিতের বাজারে গিয়া
নতুন মোহে মন মজাইয়া 
সের দরে কিনে আনি
দেখে শুনে রং বাহারি!

আরো পড়ুন: কবিতা: একাকী অভিসারী – খোকন কুমার রায়

কবিতা পিরিতের বাজার চড়া খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250