শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কারিগরিতে পাসের হার ৯১.২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় ৯১ দশমিক ২৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এবার এক লাখ ৪৯ হাজার ৮৫৯ জন পরীক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৩৬ হাজার ৭৫১ জন।

গত বছর অর্থাৎ ২০২২ সালে কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ছিল ৯৪ দশমিক ৪১ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৩ দশমিক ১৬ শতাংশ কমেছে।

রোববার (২৬শে নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হারও বেশ কমেছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।

এদিকে, দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ওআ/

এইচএসসি কারিগরি শিক্ষাবোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250