বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

কুমিল্লায় সংসদ সদস্য বাহারের শতাধিক নেতাকর্মী ঐক্য পরিষদের মিছিলে ধাওয়া দেয়। ফাইল ছবি: সংগৃহীত

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা শেষে মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের ৪০০-৫০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ। 

তিনি জানান, গতকালে এ বিষয়ে একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে। পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। 

মামলার অভিযোগ দায়ের করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বক্সি। 

তিনি বলেন, 'শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এখন পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।' 

হামলায় অদ্বৈত দাস, তন্ময় দাস, সুশীল দাস, কালিপদ পালসহ আরও ২০-৩০ জন আহত হন বলে উল্লেখ করেন তিনি। 

গতকাল রোববার (১৫অক্টোবর) হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় আহতদের দেখতে যান। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাত শেষে ঠাকুরপাড়ায় শ্বশ্মান কালিমন্দিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

গত শুক্রবার কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে ধাওয়া করে বাহার সমর্থিত মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর রাণীর বাজারে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সক্রিয় কর্মীরাও এ বিক্ষোভে অংশ নেয়।

মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব এক সমাবেশে স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে 'মালাউন' বলে সাম্প্রদায়িক গালিগালাজ করা, কুমিল্লার সদরের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করা, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং শারদীয় দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

একে/

মামলা হামলা কুমিল্লা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250