মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

পূজায় আকর্ষণ বাড়াবে গোলাপি নারকেল নাড়ু

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন অনুষ্ঠান, পূজায় বা বাড়িতে নানান রকম খাবারের আয়োজন করা হয়। সব খাবারের মধ্যে কিছু খাবার বরাবরই তালিকার শুরুতে থাকে। তারমধ্যে একটি হলো নাড়ু, যা ছাড়া উৎসব যেনো অসম্পূর্ণ থাকে। তাই উৎসবের এ সময় প্রতিটি বাড়িতেই বানানো হয় নারকেল নাড়ু, চিনির সাদা নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। তবে কখনও কি গোলাপি নারকেল নাড়ু খেয়েছেন। যদি না খান তবে রেসিপি জেনে আজই বানিয়ে নিন।

উপকরণ-

নারকেল কোরা, কনডেন্সড মিল্ক, ঘি, সামান্য গোলাপজল ও গোলাপি ফুড কালার।

তৈরি করবেন যেভাবে-

প্রথমে একটি কড়াই গরম করে এক চামচ ঘি দিয়ে দিন। ঘি গলতে শুরু করলে তা ভালো করে খুন্তির সাহায্যে সারা কড়াইতে ছড়িয়ে দিন।

তারপর কিছুটা রেখে সব নারকেল কোরা কড়াইতে দিয়ে দিন। কয়েক মিনিট কম আঁচে নাড়াচাড়া করে দিয়ে দিন কনডেন্সড মিল্ক। এটা নারকেলের সঙ্গে ভালো করে বারবার নাড়তে থাকবেন।

আরো পড়ুন : কাতলা মাছের মাথা দিয়ে ঝটপট রেঁধে ফেলুন মজার মুড়িঘণ্ট

নারকেল কোরা ছোট হয়ে এলে তাতে হাফ চামচ গোলাপজল ও গোলাপি ফুড কালার দিয়ে দিতে হবে। এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বড় প্লেটে পুরো মণ্ডটা ঢেলে ঠান্ডা করে নিন। আরেকটি প্লেটে সামান্য নারকেল কোরা ছড়িয়ে নিন।

এবার ওই নারকেলের মণ্ড ঠান্ডা হলে হাতে ঘি লাগিয়ে নাড়ুর আকারে পাকিয়ে নিন। তারপর অন্য প্লেটে নারকেল কোরা ওই নাড়ুর গায়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপের সুগন্ধে ভরা গোলাপি নাড়ু।

এস/ আই.কে.জে/


রেসিপি গোলাপি নাড়ু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250