শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

গ্রামীণফোন গ্রাহকরা পাবেন ক্রেডিটকার্ড

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুইটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচনে ঢাকা ব্যাংক লিমিটেড (ডিবিএল) ও মাস্টারকার্ডের সাথে পার্টনারশিপ করেছে। ওয়ার্ল্ড কার্ড ও তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ডের উদ্ভাবনী ফিচার সমূহ গ্রামীণফোন গ্রাহকদের ভ্রমণ ও লাইফস্টাইলকে করবে আরও স্বাচ্ছন্দ্যময়।

কানেক্টিভিটির শক্তি ও চলমান ডিজিটালাইজেশনের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উন্মোচন গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে আসবে বলে মনে করছে গ্রামীণফোন। ওয়ার্ল্ড কার্ডের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ ভ্রমণে আকর্ষণীয় অফার থাকছে। ফলে কার্ড ব্যবহারকারীরা সত্যিকার অর্থেই বৈশ্বিক অভিজ্ঞতা উপভোগ করবেন।

এ কার্ড ডিবিএল ও মাস্টারকার্ডের টপ-টায়ার কার্ড, যা কার্ড ব্যবহারকারীদের আন্তর্জাতিক ভ্রমণে নতুন মাত্রা যোগ করবে। এক্ষেত্রে, কার্ড গ্রাহকরা বিশ্বের ১৩ শর বেশি লাউঞ্জ কমপ্লিপেন্টারি ব্যবহারের সুযোগ পাবেন।

এছাড়াও তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। পাশাপাশি গ্রাহকরা গ্রামীণফোনের প্রি-অ্যাকটিভেটেড রোমিং সুবিধা উপভোগ করবেন এবং ঢাকা ব্যাংক এক্সপেরিয়েন্স সেন্টারে প্রায়োরিটি সেবা পাবেন।

গ্রামীণফোনের গ্রাহক যারা ওয়ার্ল্ড কার্ড নিবেন তারা জিপি স্টার লয়্যালটি প্রোগ্রামে প্ল্যাটিনাম স্টার স্ট্যাটাস পাবেন।

অন্যদিকে, তাইয়্যেবা হচ্ছে প্রথম শরীয়াহ-ভিত্তিক ইসলামী কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড, যা উজরাহ-ভিত্তিক শরীয়াহ নিশ্চিত করবে। তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ড গ্রাহকরা হজ ও ওমরাহের সময় গ্রামীণফোনের প্রি-অ্যাক্টিভেটেড রোমিং সুবিধার মাধ্যমে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, ওমরাহ প্যাকেজে পাবেন বিশেষ ডিসকাউন্ট।

যারা তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ড নেবেন তাদের প্রথম তিনি বছর বার্ষিক ফি প্রদান করতে হবে না। গ্রামীণফোনের যেসব গ্রাহক তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ড ব্যবহার করবেন তারা বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডে আকর্ষণীয় সব সুবিধা পাবেন এবং জিপি স্টার লয়্যালটি প্রোগ্রামে গোল্ড স্টার স্ট্যাটাস লাভ করবেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা ও তাদের প্রয়োজনীয়তার সাথে কানেক্ট করাই গ্রামীণফোনের প্রধান উদ্দেশ্য। আর তাই গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে প্রয়োজনীয় পণ্য ও সেবা দিতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা।

কার্ড নিতে আগ্রহীদের ডিবিএল টাইপ করে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে। ফিরতি মেসেজ হিসেবে গ্রাহকরা ডিবিএল ওয়েবসাইটের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রবেশের একটি লিঙ্ক পাবেন। ডিবিএল থেকে পরবর্তী পদক্ষেপ নিয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ করা হবে। গ্রামীণফোনের সকল গ্রাহক এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

এমএইচডি/

গ্রামীণফোন ক্রেডিট কার্ড ঢাকা ব্যাংক লিমিটেড মাস্টারকার্ড তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ড ফ্যাশন ব্র্যান্ড লাইফস্টাইল জিপি স্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250