শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

ঘরেই তৈরি করুন সুস্বাদু নাট বিস্কুট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিস্কুট সবাই আমরা সাধারণত বাইরে থেকেই কিনে খাই। তবে সব ধরনের খাবার ঘরে তৈরি করে খাওয়াই স্বাস্থ্যকর। সেইসঙ্গে এই অভ্যাস সাশ্রয়ীও। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে শিশুর টিফিন, বিস্কুট প্রয়োজন হয়ই। আপনি চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করতে পারেন নাট বিস্কুট। এটি সুস্বাদু এবং তৈরি করতে সময়ও লাগে কম। চলুন তবে জেনে নেওয়া যাক নাট বিস্কুট তৈরির রেসিপি-

উপকরণ-

মাখন- ১০০ গ্রাম

ঘি- ১০০ মিলি

ময়দা- আড়াই কাপ

আমন্ড গুঁড়া- আধা কাপ

আরো পড়ুন : তেল ছাড়াই সুস্বাদু খাসির মাংস রান্নার দুর্দান্ত রেসিপি

আইসিং সুগার- ১ কাপ

ডিম- ১টি

ভ্যানিলা- ১ চা চামচ

পানি- ১ টেবিল চামচ

বেকিং পাউডার- আধা চা চামচ।

পদ্ধতি-

মাখন, ঘি, আইসিং সুগার, ভ্যানিলা এসেন্স বিট করুন। এবার ডিম বিট করুন। পানি দিয়ে বিট করে ময়দা ও আমন্ড গুঁড়া মাখুন। মাখানো ময়দা ৪৫ মিনিট সাধারণ তাপমাত্রায় রেফ্রিজারেটরে রাখুন। রেফ্রিজারেটর থেকে বের করে ডাবল পলিথিন দিয়ে আড়াই সেমি পুরু করে বেলুন। এবার পছন্দমতো নকশা কাটুন। গ্রিজ করা ট্রেতে বিস্কুট দিয়ে প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রিতে ২২ মিনিট বেক করুন দ্বিতীয় রেকে। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/

রেসিপি নাট বিস্কুট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250