শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে বিয়ের অনুষ্ঠান সারলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৩১শে মে ২০২৩

#

বিয়ের অনুষ্ঠানে লাওতারো মার্তিনেজ - ছবি: টুইটার

লাওতারো মার্তিনেজের সময়টা দারুণ কাটছে। ইতালিয়ান ‘সিরি আ’তে এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মার্তিনেজ তাঁর দল ইন্টার মিলানকে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিরি ‘আ’তে ২১ গোলের সঙ্গে অ্যাসিস্ট (গোল করানো) ৬টি। চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে তাঁর গোল ৩টি, আছে ৩টি অ্যাসিস্টও। এমন সুসময়কেই মার্তিনেজ বেছে নিয়েছেন নিজের শুভ পরিণয়ের উপলক্ষ হিসেবে।

সিরি ‘আ’ মৌসুম শেষ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগের আগে যে ফাঁকা সময় পেয়েছেন, তাতে নিজের বিবাহোত্তর আনুষ্ঠানিকতার কাজ সেরে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। গতকাল দীর্ঘদিনের সঙ্গী অগাস্তিন গান্ডোলফোর সঙ্গে পরিণয়ে জড়ানোর উৎসব সম্পন্ন করেছেন মার্তিনেজ। পাঁচ বছর ধরে একসঙ্গে আছেন তাঁরা। সম্প্রতি মার্তিনেজ ও অগাস্তিন দ্বিতীয়বারের মতো বাবা-মাও হয়েছেন। তাঁদের নবাগত সন্তানের নাম থিও মার্তিনেজ।

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো কন্যাসন্তানের মা–বাবা হন অগাস্তিন–মার্তিনেজ দম্পতি। তাঁদের মেয়ের নাম নিনা মার্তিনেজ। মার্তিনেজের বিবাহোত্তর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে উত্তর ইতালির কোমো শহরের বিলাসবহুল একটি হোটেলে। বিয়ে উপলক্ষে পার্টিটি গতকাল অনুষ্ঠিত হলেও এই দুজন কিন্তু গোপনে বিয়ে করেছেন ১২ মে।

মার্তিনেজ-অগাস্তিনের বিবাহোত্তর অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের একাধিক ফুটবলারসহ ১২০ জন অতিথি উপস্থিত ছিলেন। আর্জেন্টাইন ফুটবল দলের যে সদস্যরা উপস্থিত ছিলেন, তাঁদের মাঝে এমিলিয়ানো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, নিকোলাস তালিয়াফিকো ও জেরেনিমো রুলিও। সবাই আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য। 

এ ছাড়া অন্যদের মধ্যে নিকোলস গনজালেস, হোয়ান মুসো ও হোয়াকিন কোরেয়াও উপস্থিত ছিলেন, যাঁরা চোটে পড়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছিলেন। এই খেলোয়াড়ের সঙ্গে তাঁদের সঙ্গীরাও উপস্থিত ছিলেন। মার্তিনেজের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। মেসি উপস্থিত না থাকলেও তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।

জুনে এশিয়া সফরের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে জায়গা হয়নি মার্তিনেজের। তাঁর জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়েও চলছে নানা আলোচনা। তবে ছন্দ বা বিবাহসংক্রান্ত কোনো কারণে নয়, মার্তিনেজ জায়গা পাননি মূলত ফিটনেসজনিত সমস্যায়। আপাতত জটিল কোনো সমস্যা না থাকলেও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর তাঁকে ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার করাতে হবে। অনেক দিন ধরেই এ সমস্যায় ভুগছেন মার্তিনেজ। সমস্যাটি তাঁকে বিশ্বকাপেও ভুগিয়েছে। 

এ কারণে বিশ্বকাপে তাঁকে সেরা ছন্দেও পাওয়া যায়নি। তাই মৌসুম শেষের পর বিরতিকালে জাতীয় দলে যোগ না দিয়ে নিজের চোট সারিয়ে নিতে চান মার্তিনেজ। একই সঙ্গে বিবাহ–পরবর্তী সংসারজীবনও গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন মার্তিনেজ।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩১ মে ২০২৩)

মার্তিনেজের দলবদলের গুঞ্জনও বেশ জোরের সঙ্গে শোনা যাচ্ছে। রিয়াল মাদ্রিদ নাকি তাঁর প্রতি আগ্রহী। 

বিশেষ করে করিম বেনজেমার বিকল্প হিসেবে রিয়াল যাঁদের সামনের পছন্দের তালিকায় রেখেছে, মার্তিনেজ তাঁদের অন্যতম। তবে রিয়ালে আসার ক্ষেত্রে মার্তিনেজকে লড়তে হতে পারে হ্যারি কেইন, জুড বেলিংহাম কিংবা রবার্তো ফিরমিনোর সঙ্গে। এই তিনজনেরও রিয়ালে আসার গুঞ্জন আছে। তাই শেষ পর্যন্ত মার্তিনেজের গন্তব্য রিয়াল নাকি অন্য কোথাও হয়, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250