মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জামালকে নিয়ে যে বার্তা দিলেন আর্জেন্টাইন ফুটবল সভাপতি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

বাংলাদেশ ও আর্জেন্টিনার ভালোবাসায় আকাশি-নীলদের দেশের ক্লাবে খেলছেন টাইগার অধিনায়ক জামাল ভূঁইয়া।

তিনি এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর অংশ। এই সূত্র ধরেই জামালের দেখা হলো আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে। কয়েকদিন আগে জামালই অবশ্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সামনে নিজের ছবি প্রকাশ করেছিলেন। তবে তাপিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি তখনও জানা যায়নি।

এবার ক্লাদিও তাপিয়ায় নিজেই বিষয়টি সামনে এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভেরিফাইড আইডি থেকে জামালের সঙ্গে ছবি প্রকাশ করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত।

তাপিয়ার পর জামালও দুজনের ছবি প্রকাশ করেছেন। সেই ছবির পোস্টে আর্জেন্টাইন ফুটবল সভাপতিকে ধন্যবাদও জানান লাল-সবুজের দলপতি।

জামালের আর্জেন্টিনা অধ্যায়টা বেশ দারুণভাবেই শুরু হয়েছে। অভিষেক ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পড়ে নেমেছিলেন তিনি। গোল করে দলকে স্বস্তির জয়ও এনে দিয়েছিলেন।

এরপর এক ম্যাচ খেলেই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন জামাল। আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে।

ওআ/

আর্জেন্টিনা আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250