সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

টয়লেটের দেয়াল কেটে নিয়ে গেল ৪ কোটি টাকার আইফোন!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

কফি শপের টয়লেটের সাথেই অ্যাপল স্টোর। সেই টয়লেটের দেয়াল ভেঙে অ্যাপেল স্টোরের ভেতরে প্রবেশ করে চোর। কফি শপ থেকে কিছু চুরি না করলেও তারা অ্যাপল স্টোর থেকে বিভিন্ন মডেলের ৪ কোটি টাকার আইফোন নিয়ে গেছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি শপিং মলে এ ঘটনা ঘটে। গভীর রাতে চোরের দল এই কাজ করেছে।

এদিকে স্টোরের সামনে তালা বা দরজা ভাঙার মত অস্বাভাবিক কিছু না দেখতে পাওয়ায় প্রথমে এই চুরির ঘটনা জানাজানি হয়নি। পরে দোকান খোলার পর কর্মীরা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।

এদিকে পাশের ক্যাফের টয়লেটের দেয়াল কেটে চুরি করার এই উপায় দেখে পুলিশও অবাক। চোরের দলের খোঁজে সন্ধান চলছে।

শপিং মলের বিভিন্ন সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। এরই মধ্যে অভিনব চুরির ঘটনা নিয়ে চারদিকে হইচই পড়েছে। তবে এ নিয়ে এখনো কোন বক্তব্য দেয়নি অ্যাপল।

এমএইচডি/

আইফোন চুরি অ্যাপল স্টোর পুলিশ মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন শপিং মল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250