রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছেন? জেনে নিন দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

চোখের নিচে কালো দাগ পড়ার সমস্যাকে বলা হয় ডার্ক সার্কেল। এটি বিভিন্ন কারণে হতে পারে। তবে ডার্ক সার্কেল হলে সবার আগে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আবার এটি শরীরের ভেতরগত কোনো সমস্যার লক্ষণও প্রকাশ করে। তাই ডার্ক সার্কেল হলে তা অবহেলা করা যাবে না। সেজন্য আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন বেছে নিতে হবে। থাকতে হবে মানসিক চাপমুক্ত। এছাড়া খাবারের ক্ষেত্রেও হতে হবে সচেতন। 

ডার্ক সার্কেল দূর করার জন্য ভিটামিন বি এবং সি যুক্ত খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কমলা, লেবু, জাম্বুরা, তরমুজ ইত্যাদি ফলেও থাকে পর্যাপ্ত ভিটামিন সি। তাই এ ধরনের ফল খাবারের তালিকায় যোগ করলে উপকার পাওয়া যেতে পারে। এর পাশাপাশি ডার্ক সার্কেল দেখা দিলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে হবে। এতে এই সমস্যা দূর করা সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়-

 ম্যাসাজ

নারিকেল তেল এবং বাদাম তেল মিশিয়ে চোখের চারপাশে বৃত্তাকারভাবে আলতো করে ম্যাসাজ করুন। এরপর এভাবে প্রায় এক ঘণ্টা রেখে দিন। এটি প্রতিদিন করবেন। নারিকেল তেল ও বাদাম তেলের পুষ্টিকর উপাদান আপনার চোখের নিচের ত্বকের উন্নতি করবে। চোখের নিচে জমে থাকা কালচে দাগ হালকা করতে কাজ করবে।

 আই মাস্ক

যা লাগবে

নারিকেল তেল- কয়েক ফোঁটা

লেবুর রস- কয়েক ফোঁটা

গ্রেট করা শসা- ২ চা চামচ

ফ্রেশ ক্রিম- ১ চা চামচ

চায়না ক্লে- ৩ চা চামচ।

আরো পড়ুন : শীতে চুলের আগা ফাটার সমস্যা থেকে মুক্তি মিলবে যেভাবে

যেভাবে তৈরি করবেন

এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তুলা দিয়ে চোখ ঢেকে রাখুন এবং প্যাকটি যাতে চোখে না পড়ে সেদিকে খেয়াল রেখে এর উপর মাস্ক লাগান। এভাবে চোখের উপর লাগিয়ে নিয়ে শুয়ে আরাম করতে পারেন। অন্তত ২০ মিনিটের জন্য রেখে দেবেন। এরপর ধীরে ধীরে দুধ এবং তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মিশ্রণটি ফ্রিজে এক সপ্তাহ সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন।

 টমেটো

আই টোনার হিসেবে টমেটো একটি চমৎকার এক্সফোলিয়েটিং এজেন্ট তৈরি করে। রূপচর্চার ক্ষেত্রে এটি একটি কার্যকরী উপাদান। লেবুর রস এবং টাটকা টমেটোর রস মিশিয়ে প্রতিদিন চোখের নিচে ম্যাসাজ করুন। টোনারটি প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন এবং এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রেট করা আলু

কাঁচা আলু বা ঠান্ডা কাঁচা আলুর টুকরা ত্বকে হালকা প্রভাব ফেলে বলে প্রমাণিত হয়েছে। ডার্ক সার্কেল হালকা করতে এই উপাদান অনেকেই ব্যবহার করে থাকেন। এটি বেশ কার্যকরী। নিয়মিত এভাবে ব্যবহার করলে উপকার পাবেন দ্রুতই। 

ভেষজ চা

আমরা বেশিরভাগই চা এবং কফিতে অত্যধিক চিনি খেয়ে থাকি। এই অভ্যাস পরিত্যাগ করা উচিত। এর বিকল্প হিসেবে চিনি ছাড়া ভেষজ চা খাওয়ার অভ্যাস করতে হবে। আর এই ভেষজ চায়ের ব্যাগগুলো ফেলে না দিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এগুলো চোখের পাতার উপর দিয়ে রাখলে দারুণ উপকার পাবেন। এতে ডার্ক সার্কেল দূর হবে খুব সহজেই।

এস/ এসি

টিপস ডার্ক সার্কেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250