মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

ডিক্যাব সভাপতি হাসিব, সম্পাদক অপু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ডিক্যাব সভাপতি হাসিব, সম্পাদক অপু। ছবি: সংগৃহীত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের নুরুল ইসলাম হাসিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের আশিকুর রহমান অপু।

রোববার (৩১শে ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৪ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক প্রতিবেদকদের এ সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি পদে বাসসের তানজিম আনোয়ার এবং ডেইলি ইন্ডাস্ট্রির রবিউল হক (সমান ভোট পে‌য়ে যৌথভা‌বে নির্বা‌চিত), যুগ্ম সাধারণ সম্পাদক দৈ‌নিক আমা‌দের সম‌য়ের মো. আফিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে চ্যানেল আইয়ের পান্থ রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, ডিবিসির ইশরাত জাহান উর্মি, ডেইলি স্টারের পরিমল পালমা ও বিডিনিউজ টোয়েন্টিফোরের মাসুম বিল্লাহ।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।

ওআ/

ডিক্যাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250