শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ডিম-আলুর পর এবার লবণ আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ডিম ও আলুর পর এবার ভোক্তাদের স্বার্থ রক্ষায় লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। দেশের রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের পরও আমদানির সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে ডিম, আলু, লবণসহ দ্রব্যমূল্য এবং আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, দেশে লবণের চাহিদা ২০ লাখ মেট্রিক টন। ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এ বছর দেশে রেকর্ড সাড়ে ২২ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের পরও আমদানির সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সচিব বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে লবণ আমদানি করতে হচ্ছে। এজন্যই মূলত অনুমোদন দেওয়া হয়েছে।

ডিম আমদানির বিষয়ে সচিব বলেন, ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হয়েছে।

দেরিতে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, আমদানিতে দেরির কারণ হচ্ছে বার্ড ফ্লু পরীক্ষা। তবে সেই সমস্যা সমাধান হয়েছে। এখন ডিম আসতে থাকবে। সব মিলিয়ে, ২০ কোটি পিস আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দেশের বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে ডিম আমদানির অনুমোদন দেয় সরকার। পরে ৩০ অক্টোবর বাজারে সরবরাহ বৃদ্ধি এবং বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

ওআ/


লবণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250