মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ

ঢাকা কলেজের একাদশে ভর্তি বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাদশে ভর্তি হতে আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ১ হাজার ২০০ আসনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেবে ঢাকা কলেজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৩-২৪ অনুযায়ী ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লিখিত বিভাগ অনুসারে কর্তৃপক্ষের নির্ধারিত জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

বিভাগভিত্তিক আবেদনের জিপিএ

বিজ্ঞান বিভাগ-৫.০০

ব্যবসায় শিক্ষা বিভাগ-৪.৭৫

মানবিক বিভাগ-৪.৫০

এবার বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ শিক্ষার্থী ভর্তি হতে পারবে ঢাকা কলেজে।

আর.এইচ

ঢাকা কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250