মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

ঢাকায় আসছে রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ১৮ অক্টোবর ঢাকায় আসছেন ব্রাজিলের কিংবদন্তী তারকা ফুটবলার রোনালদিনহো।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি তার ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা নিতান্তই কম না। কিন্তু দক্ষিণ এশিয়ার আয়তনে ক্ষুদ্র এই দেশটিতে কখনো পা রাখা হয়নি বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকার। তবে সে অপেক্ষা ফুরোচ্ছে, প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসতে যাচ্ছেন রোনালদিনহো।

এর আগে মার্টিনেজকেও নিয়ে এসেছিলেন শতদ্রু। আগেরবার মার্টিনেজ বাংলাদেশের কোনো ফুটবলারের সঙ্গে দেখা করেননি। এমনকি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি। তখন বাংলাদেশি আয়োজকদের নিয়ে সমালোচনা তৈরি হয়।

তবে এবার আয়োজকরা আগের ভুল করতে চাইছে না। ৪৩ বছর বয়সী দুইবারের ব্যালন ডি অর জয়ী রোনালদিনহোর সঙ্গে জামালের সাক্ষাতের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শতদ্রু নিজেই।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই খেলতে বাংলাদেশ দল এখন রয়েছে মালদ্বীপে। আজ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলা শেষে তারা দেশে ফিরবেন আগামীকাল। ফিরতি পর্বের ম্যাচে ১৭ অক্টোবর ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং মালদ্বীপ। ১৮ অক্টোবর ঢাকায় আসার কথা রয়েছে রোনালদিনহোর। ওই সময় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ঢাকাতেই থাকবেন এবং ব্রাজিলিয়ান কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

ফুটবলের রোনালদিনহোর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ব্রাজিলের ক্লাব গ্রেমিওর হয়ে। পরবর্তীতে তিনি পিএসজি, বার্সেলোনা, এসি মিলানের মতো ইউরোপিয়ান পরাশক্তিদের হয়ে মাঠ মাতান। ২০১৮ সালে বুটজোড়া তুলে রাখার আগে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্রাজিল, মেক্সিকো এবং ভারতে খেলেন এই মিডফিল্ডার।

আলোক ঝলমলে ক্যারিয়ারে ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সিরি আ, ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছেন রোনালদিনহো। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে একাধিকবার জিতেছেন ব্যালন ডি অর এবং ফিফা বর্ষসেরার খেতাবও।

ওআ/

রোনালদিনহো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250