শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

তোমাকে সবসময় ভালোবাসি : সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক আফজাল হোসেনের ৬৯তম জন্মদিন আজ। বিশেষ এই দিনে সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি। 

অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুকে একটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন শুভ জন্মদিন আফজাল, তোমার সব সুখ কামনা করছি। তোমাকে সবসময় ভালোবাসি।

অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে যার নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তিনি সুবর্ণা মুস্তাফা। তারা জুটি বেঁধে বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন।

সুবর্ণার পোস্টের মন্তব্যের ঘরে শোবিজ অঙ্গনের অনেকে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাদের ছবির প্রশংসাও করছেন। 

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি।  মডেলিং ও বিজ্ঞাপনচিত্রকে শিল্প পর্যায়ে প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক অবদান রয়েছে এই তারকার।

একটি পণ্যকে ভোক্তার কাছে উপস্থাপন করার যে পথ তিনি দেখিয়েছেন, সে পথ ধরেই বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রের আজ এতো দূর এগিয়ে আসা।

আরো পড়ুন: প্রকাশ্যে এলো রণবীর-আলিয়ার নতুন সিনেমার গান "ভে কামালিয়া"

আশির দশকে তার অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কুল নাই কিনার নাই’, ‘পারলে না রুমালি’, ‘জোহরা’, ‘ওহ দেবদুত’, ‘রক্তের আঙ্গুরলতা’ ইত্যাদি। এছাড়া দুই জীবন, নতুন বউ , পালাবি কোথায় সিনেমা গুলোতে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। সম্প্রতি তিনি দুটি সিনেমাতে অভিনয়ের কাজ শেষ করেছেন।

সিনেমা দু’টি হচ্ছে সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ এবং ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘অপরাজেয়’।

এসি/


সুবর্ণা মুস্তাফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250