রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

দাঁতের হলদে ভাব দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

সংগৃহীত

একটা বয়সের পর ঠিকমতো যত্ন না নিলে দাঁতে একটু হলদে-ভাব হয়ে যায়। এছাড়া হরমোনের ভারসাম্যহীনতা, খাদ্য তালিকায় মিনারেল, ভিটামিন ‘এ’, ভিটামিন ‘ডি’র অভাবেও দাঁতে হলদে-ভাব ও বিভিন্ন সমস্যা হতে পারে।

তাই সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়া খুবই জরুরি। প্রতিদিন দাঁত মাজার পরও আবার হলদে-ভাব থেকে যেতে পারে। সহজ কিছু ঘরোয়া উপায় মেনে চলে আপনার দাঁত থাকবে ঝকঝকে সাদা!

আরো পড়ুন: সুস্বাস্থ্য আসলে কি!

কাঁচা ফল খেতে পারেন দাঁত পরিষ্কার করতে। কাঁচা ফল যেহেতু ক্রিসপি হয়, তাই এটি খেলে দাঁতের ময়লা পরিষ্কার হয়। এতে দাঁতের হলদে-ভাব অনেকটাই দূর হয়।

টুথব্রাশে সামান্য নারিকেল তেল নিয়ে পাঁচ মিনিট দাঁত ব্রাশ করুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাঁত হবে ঝকঝকে। লেবুর খোসার ভেতরের অংশ ঘষুন দাঁতে। দাঁতের হলদে-ভাব দূর হবে।

নিয়মিত স্ট্রবেরি খেলে অথবা দাঁতে ঘষলে ঝকঝকে হয় দাঁত। বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ব্রাশে ওই পেস্ট লাগিয়ে দাঁত মাজুন। এক মিনিট পর ধুয়ে ফেলুন।

কলার খোসার ভেতরের অংশ কিছুক্ষণ ঘষুন দাঁতে। এবার মুখ ধুয়ে সাধারণভাবে ব্রাশ করে নিন পেস্ট দিয়ে।

এসি/ আই. কে. জে/      


দাঁত সহজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250