সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

দেশে পুরুষের চেয়ে সাড়ে ১৫ লাখ বেশি নারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন। আর নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। এই হিসেবে পুরুষের চেয়ে ১৫ লাখ ৫২ হাজার ৭৮১ জন নারী বেশি রয়েছে।

মঙ্গলবার (২৮শে নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিবিএস জানায়, শতকরা হিসাবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি।

মোট জনসংখ্যার মধ্যে শহরে বাস করেন ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। আর গ্রামে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন। প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ১ হাজার ১১৯ জন।

আরো পড়ুন: দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

এ ছাড়া মোট জনসংখ্যার ৩৭ দশমিক ২১ শতাংশ কোনো না কোনো কাজে নিয়োজিত। আর কাজ না করা জনগোষ্ঠী ২৯ দশমিক ৩২ শতাংশ, গৃহস্থালি কাজে নিয়োজিত ৩১ দশমিক ৮২ শতাংশ এবং কাজ খুঁজছেন ১ দশমিক ৬৫ শতাংশ।

এসকে/ 

নারী পুরুষ জনসংখ্যা জনশুমারি নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250