মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ

নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই: খাদ্যমন্ত্রী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে সরকারের গোডাউনে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ, আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। এ ছাড়া আরও পাঁচ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই।

এ সময় অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা. সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর পোরশা উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

ওআ/

চাল আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250