বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ইসি আনিছুর

নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এরমধ্যে নভেম্বরের যে কোনো সময় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মো. আনিছুর রহমান বলেন, তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেব। আশা করছি, নভেম্বরের যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমঝোতা ও সমাধানের দিকে যেতে পারে। যদি না যায়, তখন পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব। নির্বাচনের পথে অনুকূল পরিস্থিতি থাকলেও বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে সমঝোতার দিকে তাকিয়ে আছে কমিশন।

তিনি আরও বলেন, আমাদের সামনে কোনো বাধা আছে বলে এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি আমরা দেখছি না। সামনে বড় ধরনের কোনো বাধা দেখছি না। বাধা যেটা আছে তা আমরা সবাই জানি। তা হলো, রাজনৈতিক পরিস্থিতি। এ বিষয়ে সমঝোতা হতেও পারে, আবার নাও হতে পারে। তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. আনিছুর রহমান বলেন, রাজনৈতিক পরিস্থিতি সমঝোতার দিকে যাওয়া উচিত বলে দেশ ও জাতি মনে করে। আমরা কেউ পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই। কাজেই এগিয়ে যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করা সবারই দায়িত্ব। আমাদের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আরও বেশি। কারণ, তারাই ভোটের মাঠে থাকবে। কাজেই তাদের জনগণ ও দেশের কথা চিন্তা করা উচিত।

তিনি বলেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। নির্বাচনি সামগ্রী পাঠানো থেকে শুরু করে নির্বাচনের সবকিছু এগিয়ে রাখছি। সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। নির্বাচনে বাধা সৃষ্টি হলে সে বিষয়ে আমরা বলতে পারব। এই মুহূর্তে কিছু বলার নেই।

ওআ/


তফসিল জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250