বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

নিরাপদে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া যাত্রীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই বিমানবন্দরে আটকে পড়া ২৫১ যাত্রীকে দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৫৫ মিনিটে ২১১ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে বিমানের ওই উড়োজাজটি। এর আগে জরুরি ভিত্তিতে ২৬ জন যাত্রীকে অন্য এয়ারলাইন্সে ঢাকায় পাঠানো হয়েছিল। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার লিপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিমানের দুবাই-ঢাকা ফ্লাইট যান্ত্রিক ক্রুটির কারণে আটকা পড়েছিলেন। দুবাইয়ে আটকা পড়া যাত্রীদের বিমানের পক্ষ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মেরামত শেষে বিমানটি আজ ঢাকায় পৌঁছেছে। 

তবে একাধিক যাত্রীর অভিযোগ, দুবাইয়ে বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের তেমন খোঁজ-খবর নেননি সেখানে কর্মরত বিমান কর্মকর্তারা। 

নাছরিন সুলতানা নামে যাত্রী জানান, বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর যাত্রীদের ডাক-চিৎকারে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা নেন বিমানকর্মীরা। 

ভুক্তভোগী যাত্রীদের কয়েকজন অভিযোগ জানান, বিমান কর্মকর্তারা বিজনেস ক্লাসের ২-১ জন যাত্রীর খোঁজ-খবর নিলেও সাধারণ যাত্রীদের খোঁজ-খবর নেননি।

এসকে/ 


বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই আটকে পড়া যাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250